রুকইয়াহ (Ruqyah) হলো ইসলামী শরীয়াহ অনুযায়ী কুরআনের আয়াত, সহিহ হাদিসে বর্ণিত দোয়া ও জিকির পাঠের মাধ্যমে আল্লাহর কাছে রোগমুক্তি, সুরক্ষা ও শিফা কামনা করার একটি পদ্ধতি। এটি নজর, জ্বীন,জাদু বা সকল বিপদ-আপদ থেকে বাঁচার একটি শরয়ি উপায়।
হ্যাঁ, রুকাইয়াহ্-এর সুস্পষ্ট প্রমাণ কোরআন ও সহীহ হাদীসে বিদ্যমান। এটি কোনো নতুন বা মনগড়া পদ্ধতি নয়; বরং রাসূলুল্লাহ ﷺ-এর সুন্নাহ দ্বারা প্রমাণিত একটি শরয়ী আমল।
📖 আল্লাহ তাআলা বলেন:
“আমি কোরআনে এমন কিছু নাযিল করি, যা মুমিনদের জন্য শিফা ও রহমত।”
— সূরা আল-ইসরা, ১৭:৮২
🕊️ রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“তোমরা রুকাইয়াহ্ করো, এতে কোনো অসুবিধা নেই, যতক্ষণ তা শিরকমুক্ত হয়।”
— সহীহ মুসলিম
✨ তাই কোরআনের আয়াত, আল্লাহর নামসমূহ এবং সহীহ দোয়ার মাধ্যমে আল্লাহর নিকট শিফা ও সুরক্ষা প্রার্থনা করাই হলো রুকাইয়াহ্। এটি কোরআন ও সুন্নাহ দ্বারা প্রমাণিত, ইসলামসম্মত একটি ইবাদত। :::
১. বদনজর: মানুষের হিংসা বা কুদৃষ্টির প্রভাব।
২. জাদু (সিহর): কুফরি কালাম বা জাদুর ক্ষতি।
৩. জিনের আছর: দুষ্ট জিনের উপদ্রব বা স্পর্শ।
৪. মানসিক অস্থিরতা: অহেতুক ভয় ও বিষণ্ণতা।
৫. জটিল শারীরিক ব্যাধি: দীর্ঘমেয়াদী বা কারণহীন অসুস্থতা।
৬. দাম্পত্য কলহ: স্বামী-স্ত্রীর মধ্যে অকারণ বিবাদ।
৭. দুঃস্বপ্ন: রাতে আতঙ্কে ঘুম ভেঙে যাওয়া।
৮. ব্যবসা বা কাজে বাধা: কর্মক্ষেত্রে অস্বাভাবিক স্থবিরতা।
৯. ইবাদতে অনীহা: নামাজ বা নেক আমল করতে তীব্র অনিচ্ছা।
১০. অস্বাভাবিক রাগ: মেজাজ হারিয়ে ফেলা বা খিটখিটে ভাব।
আপনার সমস্যার ধরন অনুযায়ী ৩৩টি কুরআনের আয়াত সম্বলিত রুকাইয়াহ লেখা থাকবে, এবং ১১টি রুকইয়া পেপার থাকবে এবং একটি ব্যবহার বিধিমালার চিঠি থাকবে। চিঠিতে সমস্ত নিয়মাবলী সহজভাবে লেখা থাকবে।
এই নিয়মগুলো সঠিকভাবে অনুসরণ করে আপনি ঘরে বসেই সম্পূর্ণ সুন্নাহসম্মত উপায়ে রুকাইয়ার আমল করতে পারবেন, ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ, আমাদের অভিজ্ঞতার আলোকে, মাত্র ৭–১০ দিনের মধ্যে আপনি ইতিবাচক পরিবর্তন অনুভব করতে শুরু করবেন।
وَمَا تَوْفِيقِي إِلَّا بِاللَّهِ…”
রুকাইয়াহ্ করানো একটি ইবাদত, যা কুরআন ও হাদীসের আলোকে সম্পন্ন হয়। এজন্য কোনো নির্দিষ্ট পারিশ্রমিক নেই, এবং হাদিয়া সম্পূর্ণ আপনার ইচ্ছামতো। আপনার সমস্যার গুরুত্ব এবং সামর্থ্য অনুযায়ী আপনি ৫০১, ১০০১, ২০০১, ৫০০১ বা ইচ্ছামত যে কোনো পরিমাণ হাদিয়া দিতে পারেন। সামর্থ্য না থাকলে ১ টাকা দিলেও যথেষ্ট।
সম্পূর্ণ হালাল এডিবল পেপারে জাফরানি কালিতে লেখা, যা মূলত রুকাইয়াহ-এর জন্য ব্যবহার হয়।
আমরা আপনার তথ্যকে সর্বদা গোপন রেখে সঠিকভাবে সহযোগিতা প্রদান করবো ইনশাআল্লাহ।